জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী- স্ত্রী আহত, থানায় মামলা

স্টাফ রিপোর্টার:-

জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই রাত ১১টায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে। দেশীয় অস্ত্রের আঘাতে আহত ফয়জুর রহমান (৫৫) ও তার স্ত্রী আলেমা বেগমকে (৫০) জগন্নাথপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত ফয়জুর রহমান তেলিকোনা গ্রামের মৃত আরব উল্ল্যার ছেলে সৈয়দুর রহমান, সৈয়দুর রহমানের স্ত্রী রুশনা বেগম, ছেলে আবু মুসা, আবু খালেদ, আবু খায়ের, মেয়ে মাফিয়া বেগম, আছিয়া বেগম ও আফিয়া বেগমকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুতর আহত ফয়জুর রহমানের স্ত্রী আলেমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি আঘাতের কারণে বাকরুদ্ধ অবস্থায় এ রিপোর্ট লিখা পর্যন্ত জগন্নাথপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অসহায় দরিদ্র পরিবারের ফয়জুর রহমান প্রতিপক্ষের অব্যাহত হুমকিতে নিজ বাড়িতে ফিরে যেতে পারছেননা বলে বুধবার জগন্নাথপুর উপজেলা হাসপাতালে তথ্য সংগ্রহকালে প্রতিপক্ষ সৈয়দুর রহমানের এমন ভয়ানক হুমকি দুমকির কথাগুলো ফুফিয়ে ফুফিয়ে কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন। কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের মৃত ওয়াহাব উল্ল্যার ছেলে ফয়জুর রহমান কর্তৃক থানায় দায়েরকৃত মামলার অভিযোগে উল্লেখ করেন, তেলিকোনা গ্রামের মৃত আরব উল্ল্যাহর ছেলে সৈয়দুর রহমানের সাথে পূর্ব থেকে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।

এর জের ধরে আব্দুল হেলিমের ছেলে আলম ও আব্দুর রশীদের ছেলে হাবিবুর রহমান হবুর প্রত্যেক্ষ প্ররোচনায় গত ১৯ জুলাই সোমবার রাত ১১টায় সৈয়দুর রহমানের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র রামদা, সুলফি, লোহার রড, লাঠিসোটা নিয়ে বসত ঘরে প্রবেশ করে হামলা চালায়। এতে ধারালো অস্ত্র এবং লোহার রডের আঘাতে আমি এবং আমার স্ত্রী আলেমা বেগমকে কুপিয়ে আহত করে। হামলাকারীরা আমার স্ত্রীর শ্লীলতাহানী ঘটায়।

হামলাকারীরা নগদ ৪০ হাজার টাকা সহ বসত ঘরের দরজা জানালা সহ মালামাল ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ওবায়দুল্লাহ জানান, আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *