১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-১
- Update Time : ০৮:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / 428
স্টাফ রিপোর্টার :-
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে নজির উদ্দিন নামের (২৪) এক যুবককে দাঙ্গার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। ধৃত নজির উদ্দিন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সেরা মোহাম্মদপুর গ্রামের ওয়াহিদ আলীর ছেলে।
থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান, ১৫ জুলাই দায়েরকৃত মামলা নং ৮/১০৩ মামলার এজাহার নামীয় আসামী নজির উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামী নজির উদ্দিনকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।










