স্টাফ রিপোর্টার :-
সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে ৫ হাজার ৪ শত জনের মধ্যে গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী নারী-পুরুষ শারিরিক প্রতিবন্ধী এবং দূর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রধান্য দিয়ে শুরু হয়েছে করোনার গণটিকা কার্যক্রম। সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে স্বাস্থ্য বিধি মেনে টিকাদান কেন্দ্রগুলোতে শতস্ফূর্তভাবে লোকজন টিকা গ্রহন করেছেন।
পর্যায়ক্রমে উপজেলার সব ক’টি ওয়ার্ডে টিকা প্রদান করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর। গণটিকার প্রথম ডোজ দিতে টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তবে সরকার নির্দেশিত প্রতিটি ওয়ার্ডে ২শত জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়। কিন্তু টিকা নিতে আগ্রহীদের উপস্থিতি অধিক হওয়ায় অনেকেই টিকা নিতে পারেননি।
পরবর্তী টিকা গ্রহনের সময় সীমা জানার আগ্রহ দেখা গেছে। প্রতিটি টিকা কেন্দ্র গুলোতে পর্যবেক্ষনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ টিকা নিতে আসা জনসাধারনকে সংক্রমন প্রতিরোধে সচেতন থাকার প্রচারনার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার সকল নাগরিককে টিকা প্রদানের আশ্বাস দেন।
উপজেলার ২৭টি টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এসময় সেনাবাহিনী সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রতিটি টিকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
টিকা প্রদানে দায়িত্বরত স্বাস্থ্য কর্মীরা সকাল ৯টা থেকে বেলা-৩টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করেন। এদিকে সকাল ৯টায় শহরের লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
এসময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, পৌর কাউন্সিলার জিতু মিয়া, পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়সক সম্পাদক মো: ইউনুছ মিয়া সহ বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জ.টুডে/ মো: আব্দুল হাই