জগন্নাথপুর থানার রাজিব রহমান জেলার শ্রেষ্ঠ এস আই

স্টাফ রিপোর্টার:-

জগন্নাথপুর থানার এস আই রাজিব রহমান সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন। তিনি জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করছেন। শুক্রবার (৬ আগষ্ট) পুলিশ লাইন্স এর কনফারেন্স হলে জেলা পুলিশের মাসিক অপরাধ দমন ও কল্যাণ সভায় জেলার সকল এস আইদের মধ্যে অভিন্ন মানদন্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ায় রাজিব রহমানকে জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম শ্রেষ্ঠ এস আই রাজিব রহমানের হাতে পুরস্কারের সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এসময় জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জগন্নাথপুর থানার চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, একাধিক মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্ধার সহ মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত, খুনী,

গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার এবং প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমনের প্রাদুর্ভাব থেকে জগন্নাথপুর উপজেলা বাসীকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনায় জনসচেতনতা মূলক প্রচার প্রচারনা কার্যক্রম পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুঁিড়য়েছেন জগন্নাথপুর থানার দক্ষ ও সাহসী এস আই রাজিব রহমান।

কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়ে পুরস্কারে ভূষিত হওয়ায় জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, জেলার পুলিশ কর্মকর্তা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ থানায় কর্মরত সকল অফিসার ফোর্সগণদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি ভবিষ্যৎ কর্মময় জীবনের সফলতা অর্জনে বাংলাদেশ পুলিশ সহ সর্বস্তরের জনসাধারনের প্রতি দোয়া প্রত্যাশা করেছেন এস আই রাজিব রহমান।

জ.টুডে/ মো: আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *