০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মৎস্য খামারে বিষ প্রয়োগ, ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • Update Time : ০৭:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • / 325

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের বন্দের বাড়ি নামকস্থানে একটি মৎস্য খামারে শক্রুতাবশত: বিষ প্রয়োগের ফলে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে। এছাড়াও পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনায় মৎস্য খামারের মালিক সৈয়দপুর হাড়িকোনা গ্রামের মৃত সুনাহর আলীর ছেলে সাহেল মিয়া (৩২) এবং একই গ্রামের মৃত আবুল মিয়া কুরেশীর ছেলে জঙ্গী নুর কোরেশী (৪০) আহত হয়েছেন।

এ ঘটনায় আহত সাহেল মিয়ার ভাই তুহেল মিয়া জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করেন রানীগন্জ ইউনিয়নের টিয়ারগাও গ্রামের আব্দুল বাছিতের ছেলে সফু মিয়া দীর্ঘদিন ধরে সৈয়দপুর হাড়িকোনা গ্রামের সৈয়দ হাবিবুল ইসলামের বাড়িতে বসবাস করে আসছে। মৎস্য খামারের পাশের বাড়িতে থাকার সুবাদে সফু মিয়ার সাথে পূর্ব থেকে বিরোধ চলছিল।

এর জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বাড়ি থেকে মৎস্য খামারে যাওয়ার পথে কাপ্তান মিয়ার বাড়ির সামনে পৌছা মাত্র সফু মিয়ার নেতৃত্বে তার লোকজন রামদা, লোহার রড, রুইল, লাঠি-সোটা সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় হামলাকারী সফু মিয়া মৎস্য খামারের মালিক সাহেল মিয়ার সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। মামলার বাদি থানায় দায়েরকৃত মামলায় আরো উল্লেখ করেন হামলাকারীরা যে কোন সময় প্রাণে হত্যার অপচেষ্টা চালিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে মৎস্য খামারে বিষ প্রয়োগ, ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ০৭:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১