স্টাফ রিপোর্টার:-
বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। ২৬অক্টোবর সুনামগঞ্জ জেলা ছাত্র লীগ সভাপতি দ্বীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে আব্দুল মুকিত কে সভাপতি ও তাহা আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি হাবিবুর রহমান জুয়েল, তোহা চৌধুরী, ওবাইদুল হক জাবেদ, তানিউর রহমান শাওন, আজিজুল হক সুমন, আদিল মিয়া, সজিব রায় দুর্জয়, মিঠুন দেব, মো: হুমায়ুন খান, মতিউর রহমান তালুকদার, মো: সাইদুর রহমান পাপ্পু, রাজ শেখর বৈদ্য রাজু, ফয়জুল আমীন, যুগ্ম সাধারন সম্পাদক মো: ফরহাদ আহমেদ, বদরুল ইসলাম রনি, লিপন আহমদ,
সুজেল মিয়া, বাহার আহমদ, মিজু সুলতান শাকিল, মারজান ভুইয়া, আমির আহমদ খান সাব্বির, জাহিদ আহমদ জম্মাদার, সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে, রুহেল আহমদ, সৈয়দ মমসাদ আহমদ, নিজাম উদ্দিন, জুয়েল মিয়া, ফারজান রাজা, সৈয়দ আরিফ আহমদ, রুবেল আহমদ, আব্দুল আহাদ। 
এদিকে আজ বুধবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দ্বীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনকে অভিনন্দন জানিয়ে ঘোষিত জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমেদের পরিচালনায় ঘোষিত কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এদিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঘোষিত কমিটির নেতৃবৃন্দদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কার্যনির্বাহী কমিটির সদস্য পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম,
আজমল হোসেন মিঠু, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি এম ফজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম মোতাহির আলী, যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু।
জ.টুডে/ মো: আব্দুল হাই