স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার যুক্তরাজ্যে বসবাসরত সমাজসেবক, শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ইসহাকপুর ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে চার শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে। উন্নত মানের এসব শীতবস্ত্রের কম্বল পেয়ে অসহায় দরিদ্র নারী-পুরুষরা অনেকটাই আনন্দিত হয়েছেন।
আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত ইসহাকপুর ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি দুর্যোগের পাশাপাশি সাম্প্রতিক করোনা সংক্রমণে ক্ষতিগ্রস্থ এলাকার অসহায় দরিদ্র লোকজনদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান এবং শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কর্মকান্ডে অনন্য অবদান চলমান রয়েছে। 
এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকায় চার শতাধিক অসহায় দরিদ্র চিন্নমূল মানুষজনদের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়। অসহায় দরিদ্রদের কল্যাণে ট্রাস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাস্টের নেতৃবৃন্দরা।
শনিবার সকাল এগারটায় ইসহাকপুর মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ ট্রাস্টের মানবিক কার্যক্রমের জন্য ভূয়শী প্রশংসা করেন এবং ট্রাস্টের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান। সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা তাদের নিজ এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।
ট্রাস্টের মহতী এসব কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী খান জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ইসহাকপুর ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারী আলমগীর হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আকমল খান।
এসময় ইসহাকপুর ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি লিলু গনী, সমাজসেবক ডাক্টার আছকির খান, মুরব্বী হরূপ মিয়া, হীরা মিয়া, সদর মিয়া, নুর মিয়া, আখলুছ মিয়া (মুন্ডা), জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার শাহিন আহমদ, মুরব্বী শওকত মিয়া, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য শাহিন মিয়া, সমাজকর্মী সুয়েদ মিয়া, সাজিদ মিয়া, তাজুদ খান সহ আরো অনেকে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান।
পরে অসহায়দ দরিদ্র লোকজনদের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারীসহ অতিথিবৃন্দ।
জ.টুডে/ মো: আব্দুল হাই