স্টাফ রিপোর্টার:-
প্রবাসী বাংলাদেশীরা নারীর টানে দেশের নিজ এলাকার আর্ত সামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় দরিদ্রদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি দুর্যোগময় মুহুর্তে এবং ধর্মীয় উৎসব ছাড়াও নিজ এলাকা লুদরপুর গ্রাম সহ জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার অজোপাড়া গায়ের অসহায় দরিদ্র ছিন্নমূল খেটে খাওয়া মানুষদের কল্যাণে ২০০৫সাল থেকে কাজ করে আসছে আর্ত মানবতার কল্যাণের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হাজি আলা মিয়া ট্রাস্ট।
জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর গ্রামের হাজি বাড়ির বাসিন্দা মরহুম হাজি আলা মিয়ার সন্তান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শিক্ষকানুরাগী মানবতার কল্যাণে নিবেদিত লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, হাজি রফিক মিয়া তিনি তার পিতার নামে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হাজি আলা মিয়া ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে ট্রাস্টের উদ্যোগে
এবং ব্যক্তিগত উদ্যোগে ইতোমধ্যে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন, গৃহ নির্মাণের জন্য ঢেউটিন প্রদান, মাদ্রাসায় কক্ষ নির্মাণ, মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ এবং এলাকার কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে খেলাধূলা সামগ্রী প্রদান এবং পুরস্কার বিতরণ, এলাকার জনগুরুত্বপূর্ন স্থানে লাইটিং সুবিধা সহ শিক্ষা, সামাজিক উন্নয়নে অনন্য অবদান অব্যাহত রয়েছে। মানবিক এসব কার্যক্রমের ফলে ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী হাজি রফিক মিয়া।
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজি আলা মিয়া ট্রাস্টের সাধারন সম্পাদক, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো: ইউনুছ মিয়া মানবিক এসব কার্যক্রম অত্যান্ত সফলতার সাথে পরিচালনা করে আসছেন।
এরই অংশ হিসাবে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গাগলাজুর গ্রামের কৃষক মো: আব্দুর রউফকে তার বসতঘর নির্মান করে দিয়েছেন। হাজী আলা মিয়া ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মো: রফিক মিয়ার অর্থায়নে এবং হাজী আলা মিয়া ট্রাস্টের সাধারন সম্পাদক মো: ইউনুছ মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এই গৃহ নির্মান করা হয়। ঘর হস্তান্তর উপলক্ষে আজ মঙ্গলবার ( ৮ মার্চ) ছাতক উপজেলার গাগলাজুর গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনুছ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেটের জামেয়া দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা শামসুল ইসলাম, ছাতক উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক কাচা মিয়া, জেপি টিভির চেয়ারম্যান শাহ মো: আব্দুল কাহার,
সমাজ সেবক মো: সোনা মিয়া, জেপি টিভির চিফ এডিটর ও সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসান, সমাজ সেবক আবদুল লতিফ, সমাজ সেবক আবু মিয়াসহ আরো অনেকে।
সুন্দর একটি ঘর পেয়ে কৃষক মো: আব্দুর রউফ-এর মূখে হাসি ফুটে। পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেয়ায় ট্রাস্টের চেয়ারম্যান মো: রফিক মিয়াসহ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জ.টুডে/ মো: আব্দুল হাই