০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পৌর মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : ০৩:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / 298

ডেস্ক রিপোর্ট ঃ-
ঈদুল আজহা উপলক্ষে পৌরসভায় ভিজিএফের চাল বিতরণের সময় সুবিধাভোগীদের ওপর ‘হামলা ও মারপিট’ এর অভিযোগে নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনিরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নলডাঙ্গা থানায় মামলাটি করেন মর্জিনা বেগম নামে ।

তিনি ‘আহত’ মিঠুনের মা ও পৌরসভার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত ভুট্রর স্ত্রী।

মামলার অপর আসামিরা হলেন, মেয়রের ভাতিজা উপজেলার ছাতারভাগ গ্রামের বকুল হোসেন মন্ডলের ছেলে সাগর মন্ডল (৩০), ব্রক্ষ্মপুর পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রহিদুল ইসলাম (৪৫), তার ছেলে নিশান প্রামাণিক (২২), নীলডাঙ্গা গ্রামের আব্দুল মজিদের ছেলে রুবেল (৩৫) ও হলুদঘর জাঙ্গালপাড়া গ্রামের মৃত হেফাজুর রহমানের ছেলে মিলন (৩৮)।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে ভিজিএফের চাল বিতরণের সময় সুবিধাভোগীদের ওপর হামলা ও মারপিটের অভিযোগ ওঠে পৌর মেয়র মনিরুজ্জামানের বিরুদ্ধে।

তাদের মধ্যে চারজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের ব্যবস্থা করেছেন।

সেই চাল বিতরণ করতে গিয়ে সুবিধাভোগীদের মারপিট করে অন্যায় হয়েছে।

নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির হামলা ও মারপিটের অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে জানান, চাল বিতরণের সময় কয়েকজন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাদের চলে যেতে বললে খারাপ আচরণ করে।

এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

তিনি বলেন, তারা চাল নিয়ে ঘরের মধ্যে ভিড় করে দাঁড়িয়ে ছিল। অন্যদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের চলে যেতে বলা হয়।

তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। মিথ্য অভিযোগে মামলাটি করা হয়েছে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, মেয়র মনিরুজ্জামানসহ ৬ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ৮-১০ জনকে অভিযুক্ত করে মামলাটি করেছেন মর্জিনা বেগম।

Please Share This Post in Your Social Media

পৌর মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

Update Time : ০৩:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩