স্টাফ রিপোর্টারঃ-
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন, কুশিয়ারা নদীর ভাঙ্গনে পাইলগাঁও ইউনিয়নের অসংখ্য ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে নদী ভাঙ্গন রোধে কাজ করা হবে।
বিগত ১৭ বছর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছে। আমাদের হাজার হাজার নেতা শহীদ হয়েছেন। অনেকেই গুম হয়েছেন। অনেকেই মামলা,হামলা ও জেল কেটেছেন। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে ইনশা আল্লাহ।
সোমবার (১৮ আগষ্ট) বিকেল ৩ টায় আলীগঞ্জ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন শাখা’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আলীম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সৈয়দ জুবায়ের আহমদ আবুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, আব্দুস সোবহান, সুহেল আহমদ খান টুনু,
যুক্তরাজ্য যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দবিরুল ইসলাম,
পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মজুমদার আলী মেম্বার, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবুল কাশেম, শাহজাহান মিয়া, আব্দাল হোসেন, শাহজাহান মহরী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজমুদ্দিন,
পাইলগাও ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক ফরুক আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজওয়ান আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ রফিক মিয়া।