পতিত স্বৈরাচার ফ্যাসিস্টের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের সন্ত্রাসী,যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলার আসামী এবং অবৈধ অস্ত্রধারী, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, যারা বিভিন্ন স্থানে অবৈধ কর্মকান্ডে জড়িত থেকে বর্তমান অন্তরবর্তী সরকারকে অস্থিতিশীল করার হীন চক্রান্তে লিপ্ত এবং যে সমস্ত সন্ত্রাসীরা জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবিরকে তার নিজ গ্রামে রাতের অন্ধকারে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়।
অন্যতায় আগামী ২৩ আগস্ট শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জগন্নাথপুরের সর্বস্থরের শান্তিপ্রিয় ছাত্র জনতাকে নিয়ে মানব বন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়।
বিবৃতিদাতারা হলেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট ডক্টর জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমেদ, যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম-আহবায়ক হাজি সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ নেতৃবৃন্দ৷