স্টাফ রিপোর্ট :
সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে কর্মসূচীটি পালন করেছেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালী জাতির আকাক্সক্ষার প্রতীক।
তিনি বলেন বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা না হলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের অন্যতম একটি উন্নত রাষ্ট্রে পরিণত হত। বিভীষিকা ময় ইতিহাসের আজ এক ভয়ংকর দিন উল্লেখ করে তিনি বলেন বঙ্গবন্ধুকে স্মরন করার মধ্য দিয়ে আমরা আত্ম জিজ্ঞাসায় উপনীত হই। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,
সাবেক সংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল তাহিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফিরোজ আলী, যুক্তরাজ্যের লীডস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা বজলুর রশীদ ভূইয়া, দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান ছাদেক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াছ মিয়া, জামাল মিয়া তালুকদার, নুরুল হক, শহিদুর রহমান লেচু, জহির উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া,
পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা কৃষক লীগ সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শশীকান্ত গোপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাই, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দিপাল কান্তি দে দ্বীপাল,
পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, সাধারন সম্পাদক হাজি আলাউদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী,
আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া, এম ফজরুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন,যুগ্ম সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না,
আবু জিলানী আবু, রমজান আলী ছানা, ইব্রাহিম আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানি, আব্দুল মমিন নাসির, সাধারন সম্পাদক শাহ রুহেল আহমদ, পৌর আওয়ামী লীগের শেখ মামুন হোসেন, মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক ক্ষিতিশ দাস, আওয়ামী লীগ নেতা ইউনুছ আলী, যুবলীগ নেতা রইছ মিয়া, কয়ছর রশীদ, আখলাক মিয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া,
রাজিব চৌধুরী বাবু, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল আহাদ, নাজমুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী, ছায়াদ আহমদ ভূইয়া, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ, কলেজ ছাত্রলীগ সভাপতি রোয়েল আহমদ, সাধারন সম্পাদক তাহা আহমদ প্রমূখ।
পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু। দিবসের শুরুতে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিককৃতিতে পুষ্পস্তবক অর্পন ও বিশাল শোক র্যালী অনুষ্টিত হয়।
জগন্নাথপুর টুডে/বিপ্লব