০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কবিতাঃ মানুষ হও
- Update Time : ১০:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 12

কবিঃ ফাহমিদা হৃদী
জ্ঞান যদি থাকে শুধু বইয়ের পাতায়,
মানুষ হওয়া যায় না জীবনের কথায়।
মুখে যদি হাসি থাকে, মনে লুকায় ক্ষত,
সে জীবনের আলো হয় না কখনও সত্য।
অহংকার আগুন, পোড়ায় হৃদয় মন,
ভালোবাসাই শেখায় বাঁচার আয়োজন।
টাকার পাহাড় গড়ে কী হবে শেষে?
মানুষের দোয়াই থাকে হৃদয়ের দেশে।
মিথ্যার পথ যতই হোক সহজ ও ছোট,
সত্যের পথেই থাকে সম্মানের স্থান।
অন্যের কষ্ট দেখে হাসিও না কভু,
সময় ঠিক ফিরিয়ে দেয় জীবনের প্রভু।
শিক্ষা শুধু নয় কেবল পরীক্ষার নাম,
শিক্ষা মানে মানুষ হওয়ার অবিরাম।
যে মানুষ বোঝে অন্য চোখের জল,
তার জীবনজুড়ে ফুটে ভালোবাসার ফল।
রাগকে জিততে দিও না প্রতিদিন,
ক্ষমাই মানুষকে করে সত্যিই মহীয়ান।
জীবন খুব ছোট, তবু ভালোবাসা দাও,
মানুষ হয়ে পৃথিবীতে সুন্দর ছাপ রেখে যাও।



















