১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার আবাসন বাজার পুনরুদ্ধারের পথে: RBC Economics

  • Update Time : ১১:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

কানন জামান,
উইনিপেগ, ম্যানিটোবা, কানাডা থেকে:

কানাডার আবাসন বাজার অবশেষে পুনরুদ্ধারের পথে “ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে” বলে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে RBC Economics।

প্রতিবেদনে বলা হয়, এই পুনরুদ্ধার প্রক্রিয়া দেশজুড়ে সমান বা মসৃণ হবে না। বিশেষ করে অন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়ায় দীর্ঘমেয়াদি বাজার সংশোধনের কারণে ক্রেতা ও বিক্রেতাদের মনোভাবের ওপর স্থায়ী প্রভাব পড়েছে।

RBC-এর সহকারী প্রধান অর্থনীতিবিদ রবার্ট হোগ প্রতিবেদনে উল্লেখ করেন, এই পরিবর্তন খুব দেরিতে এসেছে। যার ফলে এ বছর দেশজুড়ে বাড়ি বিক্রি ও দামের পতন ঠেকানো সম্ভব হয়নি। তবে আগামী বছর থেকে পুনরুদ্ধার আরও স্পষ্টভাবে দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাড়ি বিক্রি: ২০২৭ সালে ৬.৭% বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৮৩ হাজার ৬০ ইউনিটে পৌঁছাতে পারে
বাড়ির মূল্য: বেঞ্চমার্ক বাড়ির দাম ০.৮% বেড়ে ৮ লাখ ৭০০ ডলার হতে পারে

তবে প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, কানাডার অর্থনীতিতে বিদ্যমান কিছু ঝুঁকির কারণে সার্বিকভাবে বাজারের পুনরুদ্ধার এখনো নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

কানাডার আবাসন বাজার পুনরুদ্ধারের পথে: RBC Economics

Update Time : ১১:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬