০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উইনিপেগের বাসে বাড়ছে পুলিশি নজরদারি
- Update Time : ১০:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 12

কানন জামান
উইনিপেগ, ম্যানিটোবা, কানাডা থেকে:
ব্যাক টু স্কুল মৌসুম সামনে রেখে শিক্ষার্থীদের নিরাপত্তায় উইনিপেগের ট্রানজিট ব্যবস্থায় পুলিশি নজরদারি জোরদার হচ্ছে।
Winnipeg Police Service জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ইউনিফর্মধারী পুলিশ সদস্যরা নিয়মিত বাসে যাতায়াত করবেন। পাশাপাশি ব্যস্ততম স্কুল রুট, বাস স্টপ ও স্টেশনগুলোতেও টহল বাড়ানো হবে।
পুলিশ জানায়, সেপ্টেম্বরে স্কুল খোলা ও অফিস-আদালত শুরু হওয়ায় ট্রানজিটে যাত্রী চাপ বাড়ে। ভিড় ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই উদ্যোগ।
আগের বছরের যাত্রী তথ্য বিশ্লেষণ করে স্কুল রুট ও ডাউনটাউন এলাকাকে টহলের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এই টহল Winnipeg Transit ও Community Safety Team-এর সঙ্গে সমন্বয় করে চলবে। পুলিশের লক্ষ্য সম্ভাব্য সমস্যা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।
















