ময়মনসিংহে মাসিক স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
- Update Time : ১১:২২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 2
হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কার্যক্রমের সমন্বয় জোরদারের লক্ষ্যে মাসিক স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী।
সভায় ময়মনসিংহ জেলার সব উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দ এবং জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালগুলোর চিকিৎসাসেবা কার্যক্রম পর্যালোচনা, টিকাদান কর্মসূচির কার্যকর বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিষয়ক তথ্য ও প্রতিবেদন যথাযথভাবে প্রস্তুত ও দাখিলের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা ময়মনসিংহ জেলার সর্বস্তরের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।










