রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ
- Update Time : ১০:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 12
জেসমিন আক্তার মনি, রংপুর:
আইনজীবী সমিতিতে ”অ্যাসোসিয়েট সদস্য” পরিচয় এ একশ্রেণীর মেয়েকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী আইনজীবীরা।
বৈষম্যমূলক বিধান বাতিল সব যোগ্য আইনজীবীর ভোটাধিকার নিশ্চিত এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। রোববার দুপুর ২ টায় রংপুর আইনজীবী সমিতিতে প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন সদস্য পদের বিভাজনের মাধ্যমে আইনজীবীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। অবিলম্বে এ বৈষম্য দূর করে সব যোগ্য আইনজীবীর ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
পাশাপাশি তো নির্বাচনের তফসিল ঘোষনা ও ভোটার তালিকা হালনাগাদের দাবি জানান তারা। সমাবেশের আয়োজক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন আইনজীবী সমিতিতে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে।দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় সিনিয়র আইনজীবী সহ অন্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে তিন দফা দাবি তুলে ধরে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আইনজীবীরা।


















