রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনে বৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 8
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বেসরকারি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ বিতরণী অনুষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দিপনায় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৮ নভেম্বর ২০২৬) রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনের সভাপতি হাজী মোঃ কাঁচা মিয়া।
রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন এর পরিচালক মিছলুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ ছদরুল ইসলাম।
প্রধান আলোচক এর বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ইউপিটিসি’র ইনস্ট্রাক্টর মোঃ মোস্তফা আহসান হাবিব, উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রাব্বি জাহান, সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ চান মিয়া, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ কয়েছ উদ্দিন,
রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা প্রভাষক সাইদুর রহমান, ইসলামিক একাডেমির, অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন জালালী, এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির অধ্যক্ষ ও বেসরকারি স্কুল বোর্ড সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসাইন, রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান শিক্ষার্থীর অভিভাবক ও কানাডা প্রবাসী অনুপ কুমার রায় (রনি) শিক্ষার্থীর অভিভাবক মোঃ সানুর আহমদ, শিক্ষার্থীর অভিভাবকমোঃ আজমল হোসেন মিঠু, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক ফরহাদ রেজা,প্রভাষক রুমী রাণী চৌধুরী,স্বাগত বক্তব্য রাখেন রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন এর
অধ্যক্ষ মোঃ ফরিদ আহমদ, শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন সহকারি শিক্ষক মোঃ আইনুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কারের নগদ অর্থ,ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠান শেষে রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মিছলুর রহমান বলেন,
আলহামদুলিল্লাহ! পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত সকল বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ,পরিচালকবৃন্দ, অভিভাবকবৃন্দ,অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোঃ কাচা মিয়া, লুৎফুর রহমান,স্বপন মিয়া, সাইদুর রহমান, সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান মোঃ দিদারুল ইসলাম স্যারের দিক নির্দেশনা মোতাবেক এবং রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতার কারণেই অনুষ্ঠানটি এত সুন্দর হয়েছে। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো, তোমরাই আগামীর গর্ব।


















