০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

  • Update Time : ০৮:৪৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 16
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

ময়মনসিংহ প্রতিনিধি:
জামালপুরে কনস্টেবল পদ থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
সোমবার (০৯ নভেম্বর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত ওই পুলিশ সদস্যের কাঁধে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে নতুন পদে পেশাদারিত্ব, নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রেখে জনসেবায় আন্তরিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন।

Please Share This Post in Your Social Media

জামালপুরে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

Update Time : ০৮:৪৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬