০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কবিতাঃ কি প্রয়োজন?
- Update Time : ১০:২৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 5
কলমেঃ দেবিকা রানী হালদার
কালা আর ধলার নাই কোন ফারাক
যদি ঘরে না জ্বলে কেরোসিনের চেরাগ!
মাটির সানকি ডাইনিং টেবিলে আসন
যদি না থাকে খাবার, হোক না খাবারওয়ালা বাসন!
উলঙ্গ অঙ্গ যার
মিহি মোটা শাড়ী শুনে লাভ কি তার?
যদি না ঢাকে অঙ্গ না থাকে বস্ত্র
যুদ্ধ দামামা বাজায় লাভ কি, যদি না থাকে অস্ত্র?
খাদ্যের জন্য করতে হয় দেহ দান
কি লাভ দেহে ধারন করে বাঁচানো প্রাণ!
মরতেই যখন হবে, খাদ্য অভাবে
আতিথ্য গ্রহন কারো দয়ায়, নিও না স্বভাবে!
ধুঁকে ধুকে মরার কি প্রয়োজন
খাদ্যের নাই যার ভবিষ্যৎ আয়োজন,
অন্যের বোঝা হয়ে, গঞ্জনা সয়ে
দরকার কি এ নিষ্ঠুর ধরায় অবহেলায় রয়ে!
যে বুকে মায়া না-ই দয়া নাই
রতি – মিথুনের আরতিতে মাথা রেখে কি পাই
নিজেই যে ম-ম কথা ভেবে, খোলা রাখেনা দ্বার
দরকার কি সে দ্বারে কড়া নাড়া বার-বার!



















