বিশ্বম্ভরপুরের পলাশে দামোদর মাসে ধর্মসভা ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 12
বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মজুমদারী গ্রামে পবিত্র দামোদর মাস উদযাপন উপলক্ষে ধর্মসভা, গীতা পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) মজুমদারী শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী গীতা পাঠ, পদাবলী কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গীতা পাঠ পরিবেশন করেন সুনামগঞ্জের পরিমল চন্দ্র দাশ।
পদাবলী কীর্তন পরিবেশন করেন সিলেটের জামতলার শিব সম্প্রদায়ের শিশু কীর্তনীয়া দীপাশ্রী দেবনাথ, ছাতকের মনোরঞ্জন সরকার এবং সিলেটের জৈন্তাপুরের শ্রীমতী বাণী বিশ্বাস।
অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার বর্মণ, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র এবং পলাশ ইউনিয়ন শাখার সভাপতি স্বপন পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















