০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন-২০২৬ সম্পন্ন

  • Update Time : ১১:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 13
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার্স সোসাইটির উদ্যোগে এবং সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টারের আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১২ নভেম্বর খুলনার রূপসায় সি.এস.এস. আভা সেন্টারে সম্মেলন শুরু হয়।

সম্মেলনে বৈদিক জ্যোতিষ, হস্তরেখাবিদ্যা, জন্মকুণ্ডলী বিশ্লেষণ ও সংখ্যাতত্ত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন ড. কে. সি. পাল, জ্যোতিষী স্বপন চক্রবর্তী, জ্যোতিষী মেধস চক্রবর্তী, জ্যোতিষী জে. কে. দেবসহ অনেকে।

দ্বিতীয় দিন শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট, গোল্ড মেডেল ও সম্মাননা প্রদান করা হয়। জ্যোতিষশাস্ত্রে বিশেষ অবদানের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘স্বর্ণমুকুট পুরস্কার’ এবং দুই ব্যাচের ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

সম্মেলনে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসসহ দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন-২০২৬ সম্পন্ন

Update Time : ১১:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬