স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন শেখ হাসিনার সরকার দেশের অসহায় দরিদ্রদের কল্যানে পাশাপাশি সকল ক্ষেত্রে উন্নয়নের মহা জাগরন সৃষ্টি করেছেন। শিক্ষা প্রতিষ্টানসহ বিদ্যুৎ সড়ক যোগাযোগের উন্নয়নের ফলে দেশের প্রতিটি গ্রাম এখন শহরের মতো আলোকিত হয়েছে।
আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশ হবে বিশ্বের একটি অন্যতম রাস্ট্র। তিনি গতকাল শনিবার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির বাস্তবায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী, কাতিয়া, নতুন কসবা ও পূর্ব জালালপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন দেশের অধিকাংশ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করনের আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন শীঘ্রই সুনামগঞ্জের মদনপুর এলাকায় জেলাবাসীর স্বাস্থ্য সেবায় ৫শ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ এবং জগন্নাথপুরে ৬তলা বিশিষ্ট আধুনিক হাসপাতালের ভিত্তি প্রস্থর স্থাপন করা হবে।
প্রতিমন্ত্রী জগন্নাথপুরে শিক্ষার উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয়েছে উল্লেখ করে বলেন এ পর্যন্ত শতাধিক বহুতল বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। আগামীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে আধুনিক ভবন নির্মাণসহ রাস্তা, সড়ক ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেন জানিনা বিগত ১০ বছরে আপনাদের কতটুকু সেবা করতে পেরেছি।
তবে আমার বিশ্বাস আপনাদের চাওয়া পাওয়ার চাইতে অনেকগুলো উন্নয়ন কাজ সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতে আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। আমার সততা ও দক্ষ কার্যক্রমে জননেত্রী শেখ হাসিনা সহ জনগন সন্তোষ্ট রয়েছেন বলে আমার বিশ্বাস। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করছি। শেখ হাসিনা বিজয়ী হলেই আমরা বিজয়ী হব।
তিনি দেশ ও জাতির কল্যানে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে জনগনের প্রতি আহবান জানান। এলাকাবাসী আয়োজিত পল্লীগঞ্জ বাজারে জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল রাখতে নৌকায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মখলুছ মিয়া,
পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মানিক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ব্যক্তিগত সচিব জুয়েল আহমদ। পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য সুন্দর উদ্দিনের সভাপতিত্বে, আওয়ামী লীগ নেতা শিবুল আহমদ শেবুল ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক
আবুল হোসেন লালনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ওয়াজিবুর রহমান, পাইলগাঁও ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক, ছাত্রলীগ নেতা শামীম আলী, ক্ষুদে বিজ্ঞানী এস এম কিবরিয়া প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পল্লীগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা হামিদুর রহমান।
পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাতিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা এমদাদ উল্ল্যাহ। জনসভার পূর্বে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে পল্লীগঞ্জ বাজারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পল্লীগঞ্জ বাজার কমিটির সভাপতি মহিম খান, সাধারন সম্পাদক আওয়ামী লীগ নেতা আবুল খয়েরসহ কমিটির সদস্যবৃন্দ।
জনসভায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে বিএনপি থেকে গোলাম রব্বানী, জাতীয় পার্টি থেকে ইউপি সদস্য আলেক মিয়া ও যুবদল থেকে সুয়েব আহমদ আওয়ামী লীগে যোগদান করেন। এসময় প্রতিমন্ত্রী তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ,
আশারকান্দি ইউনিযন আওয়ামী লীগের সহ-সভাপতি মুরাদ মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা হাজি দুদু মিয়া, আওয়ামী লীগ নেতা কাজল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু শহীদ, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য কপিল উদ্দিন, কাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, পাইলগাঁও ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জমশেদ মিয়া,
সহ-সভাপতি জিতু মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ, ইলিয়াছ উদ্দিন, আওয়ামী লীগ নেতা সুহেল আহমদ, আওলাদ মিয়া, উপজেলা যুবলীগ নেতা ছালেহ আহমদ, আবু তাহের রুহান, আব্দুল বারিক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগরের সহ-সভাপতি জাবেদুর রশীদ,
যুবলীগ নেতা আবু তাহের, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আখলাক মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক কয়ছর রশীদ, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মামুন আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা রুনু মিয়া, বাবুল মিয়া প্রমূখ।
জগন্নাথপুর টুডে/১৮