১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই, ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • Update Time : ০৫:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
  • / 956

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে বৃহস্পতিবার রাত আড়াইটায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রাথমিক তথ্য ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।

জগন্নাথপুর বাজারের মা মোরগের আড়ৎ দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তেই আশ-পাশের দোকানে ছড়িয়ে পড়ে বলে জানাগেছে। আগুনের লেলিহান শিখা দেখে বাজারের লোকজন চিৎকার দেয়। বাজারটি থানা ভবনের

পাশে থাকায় চিৎকার শুনে দ্রুত থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নেতেৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অগ্নিকান্ডস্থলে ছুটে আসেন। এসময় উপস্থিত লোকজনদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালান।

খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ছুটে এসে প্রায় ঘন্টাব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে রাত অনুমান সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে অগ্নিকান্ডে পৌর শহরের কেশবপুর এলাকার বাসিন্দা আলী নুরের মা মোরগের আড়তে ৫ লাখ টাকা,

উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা রাজন দেবের লোকনাথ ডিমের আড়তে ২লাখ টাকা ও পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা নজির আলীর ভাই ভাই সুজ দোকানে ৮লাখ টাকার মালামাল সহ টিনসেড দোকানঘরটি সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে যায়।

এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। অগ্নিকান্ডের খবর আশ-পাশের মসজিদের মাইকগুলোতে প্রচার করা হলে জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন,

সহ সেক্রেটারী জুনেদ আহমদ ভুইয়া সহ শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শত শত লোকজন আগুন নেভাতে অগ্নিকান্ডস্থলে ছুটে আসেন। এসময় বাজারে হাজারো লোকের ভীড় জমে উঠে।

আগুনে দাউ দাউ করে পুড়ে যাওয়া দৃশ্যে দেখে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের আর্ত চিৎকারে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এ বিষয়ে ক্ষতিগ্রস্থরা সঠিক কোন তথ্য জানাতে পারেননি।

অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আতংক সৃষ্টি হলে অধিকাংশ ব্যবসায়ীরা তাদের প্রতিষ্টানের মালামাল রাতেই নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখা যায়। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন থাকায় ভয়াবহ আগ্নিকান্ডের কবল থেকে বাজারে অর্ধশতাধিক দোকানপাঠ রক্ষা পেয়েছে।

জগন্নাথপুর টুডে/১৮

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই, ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ০৫:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮