০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সংঘর্ষে নারী সহ আহত-১৫

  • Update Time : ০৫:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
  • / 1153

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের ১৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
জানাযায়, বুধবার (২২ মে) সকাল ১১টায় বাগময়না গ্রামের লেফাছ মিয়ার শাহ আলম একই গ্রামের আতাউর রহমানের শিশু পুত্র লিমন মিয়াকে মারধোর করে। এর জের ধরে ইফতারের আধা ঘন্টা পূর্বে আছর মিয়া ও আকলিছ মিয়ার মধ্যে উত্তপ্ত বাক বিতন্ডার সৃষ্টি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র রামদা, সুলফি, টেঢা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘ ঘন্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইট পাটকেলের আঘাতে আতাউর রহমানের ছেলে বাচ্চু মিয়া (২৮), আব্দুশ শহীদের ছেলে আব্দুল হামিদ (২৪), আতাউর রহমানের ছেলে আবু খালেদ (২৫), মৃত আজাদ মিয়ার ছেলে মিনার হোসেন (১৭), মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল মতিন (৫০), মৃত আছদ্দর মিয়ার ছেলে আইয়ুছ মিয়া (৪০), মছদ্দর মিয়ার ছেলে হাশেম মিয়া (২৬), আব্দুশ শহীদের ছেলে আব্দুল ওয়াহিদ (২৪), আব্দুল মতিনের ছেলে মিজান আহমদ (১৮), মৃত আব্দুল করিমের ছেলে আনু মিয়া (৫৫), শফিকুল ইসলাম (৪০), আব্দুশ শহীদের মেয়ে সুরমা বেগম (১৭) আহত হয়েছেন। আহতদের মধ্যে বাচ্চু মিয়া ও আব্দুল হামিদকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে সংঘর্ষে নারী সহ আহত-১৫

Update Time : ০৫:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯