০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাইলগাঁওয়ে প্রেমিক প্রেমিকা উধাও ॥ অপহরনের অভিযোগে প্রেমিকের মা পুলিশের খাঁচায়

  • Update Time : ০৫:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
  • / 822

স্টাফ রিপোর্টার:
উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের ৭ম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্রী জবা রানী বিশ্বাস প্রেমের টানে ৪দিন ধরে প্রেমিক জমির আলীর হাত ধরে অজানার উদ্দেশ্যে উধাও হয়েছে। জবা রানী বিশ্বাস পাইলগাঁও গ্রামের মনু বিশ্বাসের মেয়ে। প্রেমিক জমির আলী একই গ্রামের সামারিশ আলীর ছেলে। প্রেমিকা জবা রানী বিশ্বাসের পিতা মনু বিশ্বাসের দায়েরী অপহরনের অভিযোগে পুলিশের খাঁচায় বন্ধি হয়েছেন প্রেমিক জমির আলীর মা দিলারা বেগম (৪৮)।
এলাকাবাসী সূত্রে জানাযায়, দীর্ঘ প্রেমের সম্পর্কের কারনে জবা রানী বিশ্বাস জমির আলীর হাত ধরে শুক্রবার রাতে পরিবারের অগোচরে পালিয়ে যায়। মঙ্গলবার (২৫ জুন) জবা রানীর পিতা মনু বিশ্বাস বাদি হয়ে জগন্নাথপুর থানায় অপহরনের অভিযোগ দায়ের করলে পুলিশ পাইলগাঁও গ্রামে অভিযান চালিয়ে অপহৃতা জবা রানী বিশ্বাসের সন্ধান না পেয়ে তার প্রেমিক জমির আলীর মা দিলারা বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন। তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) কবির উদ্দিন জানান, অপহরনের অভিযোগে এলাকায় অভিযান চালিয়ে অপহরনকারীকে না পেয়ে অপহরনের সহযোগিতার দায়ে সামারিশ আলীর স্ত্রী দিলারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। কবির উদ্দিন আরো জানান, ঘটনাটি অপহরন না কি প্রেম গঠিত এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অপহৃতা জবা রানী বিশ্বাসকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত দিলারা বেগমকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

পাইলগাঁওয়ে প্রেমিক প্রেমিকা উধাও ॥ অপহরনের অভিযোগে প্রেমিকের মা পুলিশের খাঁচায়

Update Time : ০৫:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯