স্টাফ রিপোর্টার:
উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রাম থেকে মনোয়ার হোসেন নামের (২৭) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনোয়ার ওই ইউনিয়নের ভূরাখালী গ্রামের সাবেক ইউপি সদস্য গয়াছ মিয়ার ছেলে। ঘটনাটি এলাকায় ব্যাপক রহস্যের সৃষ্টি করেছে। সোমবার দুপুরে মনোয়ার হোসেনকে বসত ঘরের তীরের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন থানায় খবর দেয়। ওসি মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।