জগন্নাথপুরে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার
- Update Time : ০৬:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
- / 647
স্টাফ রিপোর্টার :
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের ৭ম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রী জবা রানী বিশ্বাস প্রেমের টানে প্রেমিকা জমির আলীর হাত ধরে পালিয়ে গেলেও জবা রানীর পিতা মনু বিশ্বাসের দায়ের করা অপহরন মামলার ১৫দিন পর বুধবার (১০ জুলাই) পুলিশ জবা রানী বিশ্বাসকে উদ্ধার করেছেন। তবে জবা রানী বিশ্বাস অপহরন না কি প্রেমিকের হাত ধরে পালিয়েছিল এ নিয়ে এলাকায় ব্যাপক জল্পনা কল্পনা অব্যাহত রয়েছে। এদিকে অপহরন মামলা দায়েরের পর পুলিশ প্রধান আসামী অপহরনকারী প্রেমিক জমির আলীকে না পেয়ে তার মা দিলারা বেগমকে (৪৫) গ্রেফতার করে জেল হাজতে পাঠান। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী, অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও ওসি তদন্ত নব গোপাল দাশের দিক নির্দেশনায় ওসি তদন্ত নব গোপাল দাশ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কবির উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জবা রানী বিশ্বাসকে উদ্ধার করেন। অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, জবা রানী বিশ্বাসের ডাক্তারী পরীক্ষার জন্য আজ বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।










