কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত ৭ জনকে জগন্নাথপুর থানা পুলিশের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলায় সদ্য কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত ২৫৫জন পুলিশ সদস্যের মধ্যে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ৭ জন কনস্টেবলকে জগন্নাথপুর থানা পুলিশ সংবর্ধনা প্রদান করেছেন। বুধবার (১০ জুলাই) সকাল ১১টায় থানা ক্যাম্পাসে কনস্টেবল পদে সদ্য নিয়োগপ্রাপ্ত জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার সাইকুল ইসলামের ছেলে আসাদুর রহমান, পাইলগাঁও ইউনিয়নের মুক্তিযোদ্ধা মৃত এলখাছ মিয়ার ছেলে রুবেল মিয়া, একই ইউনিয়নের তেরাউতিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মুমিনুর রহমান, রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা পবেশ চন্দ্র দাশের ছেলে পংকজ দাশ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের সৈয়দ শওকত আলীর ছেলে সৈয়দ জাফর আলী, কলকলিয়া ইউনিয়নের কালিটেকী গ্রামের বিজয় বৈদ্যর ছেলে বিকাশ বৈদ্য ও একই ইউনিয়নের গলাখাল গ্রামের আশিক মিয়ার মেয়ে নুরজাহানকে ফুলের স্টীক হাতে তুলে দিয়ে অভিনন্দন জানান থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী। পরে সংবর্ধনা অনুষ্টানে অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও এস আই লুৎফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ওসি তদন্ত নব-গোপাল দাশ, এস আই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী, সাংবাদিক মো: হুমায়ুন কবির, শাহজাহান মিয়া, গোবিন্দ দেব, এস এম ফরিদ, আলী আছগর ইমন, নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের অভিভাবক সাইকুল ইসলাম, জালাল উদ্দিন, আশিক মিয়া, সৈয়দ শওকত আলী, রংমালা বেগম, নিয়তী বৈদ্য, কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত আসাদুর রহমান, রুবেল মিয়া, মুমিনুর রহমান, পংকজ দাশ, সৈয়দ জাফর আলী, বিকাশ বৈদ্য, নুরজাহান প্রমূখ। সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মেধার ভিত্তিতে ১০৩ টাকার বিনিময়ে কনস্টেবল নিয়োগ দেয়ায় আইজিপি জাবেদ পাঠোয়ারী ও সুনামগঞ্জের পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খানকে অভিনন্দন জানিয়ে বলেন বর্তমান সরকার সূখী সমৃদ্ধশালী ও দুর্নিতীমুক্ত রাস্ট্র গঠনে কাজ করে যাচ্ছেন। তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের সাহসিকতার সাথে জাতীর কল্যানকর কাজে আত্মনিয়োগের আহবান জানিয়ে তাদের ভবিষ্যৎ কর্মময় জীবনের সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *