স্টাফ রিপোর্টার :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থায় অগ্রাধিকার দিয়ে উন্নয়নের মহাগণ জোয়ার সৃষ্টি করেছেন। দেশের উন্নয়ন অগ্রগতিতে সারা বিশ্বে এখন প্রশংসিত। তিনি বলেন কোমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে বিনামূল্যে পাঠ্য পুস্তক দেয়ার পাশাপাশি দুপুরের খাবার দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। শীঘ্রই তা বাস্তবায়নের কাজ চলছে। মন্ত্রী ১৯৭১সালের স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর নির্মম নিষ্টুর হত্যাযজ্ঞের ইতিহাস তুলে ধরে বলেন শ্রীরামসী গণহত্যা হচ্ছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ। তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন স্বাধীনতা অর্জনে আত্মত্যাগ দানকারীদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবিক উন্নয়ন ঘটিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। মন্ত্রী বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে সকলকে ধর্য্য ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের বিপ্লব সৃষ্টি হয়েছে। কিন্তু ১৯৭১ এর পরাজিত শক্তি রাজাকার আল বদররা এখনো দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে নসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশ বিরোধী ওই চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যা করতে চায়। তাই সবাইকে সজাগ থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, নকল করে ভালো মানুষ হওয়া যায়না। সেজন্য তথ্যে প্রযুক্তির যোগে মেধাভিত্তিক সু-শিক্ষা অর্জনের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে গড়ে উঠার আহবান জানান।

মন্ত্রী বেদনা বিধুর স্মৃতি নিয়ে শ্রীরামসী গণহত্যা দিবসকে ভবিষ্যত প্রজন্মসহ চির জাগ্রত রাখার প্রত্যয়ে দিবসটি উদযাপনে মেধাবৃত্তি সহ নানান কর্মসূচী পালনে শহীদ স্মৃতি সংসদের সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। শনিবার (৩১ আগষ্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে গণহত্যা দিবস উপলক্ষ্যে শহীদের স্মরণে শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে শ্রীরামসী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপরোক্ত কথাগুলো বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। শ্রীরামসী স্মৃতি সংসদের সভাপতি নুর মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীরামসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল মিয়া প্রমূখ। পরে স্মৃতি সংসদের আয়োজনে মেধা বৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ বিতরন করা হয়। সদ্য পদন্নোতি প্রাপ্ত সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭০লাখ টাকা ব্যায়ে শ্রীরামসী স্কুল এন্ড কলেজের নব-নির্মিত ভবনের ফলক উম্মোচন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এদিকে শ্রীরামসী আঞ্চলিক শোক দিবস উপলক্ষ্যে শহীদ স্মৃতি সংসদ সকালে শোক র্যালী, কালো ব্যাজ ধারন, মিলাদ মাহফিলের আয়োজন করে। শোক দিবসের আলোচনা সভার পূর্বে পরিকল্পনা এম এ মান্নান সহ অতিথিবৃন্দ শহীদদের স্মরনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন এবং দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।