স্টাফ রিপোর্টার:
পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশে^র দরবারে আলোকিত দেশ হিসেবে গড়ে তুলেছেন। তিনি বলেন স্বাধীনতা বিরোধী রাজাকার আল-বদররা শান্তিকামী দেশে আবারো অশান্তি সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। বাংলার মাটি থেকে এদেরকে নিশ্চিন্ন করতে হবে। মন্ত্রী বলেন শেখ হাসিনা দেশে ন্যায় বিচার প্রতিষ্টা করে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি ৩৫ কোটি টাকা ব্যায়ে জগন্নাথপুর-বিশ^নাথ-সিলেট সড়কের আধুনিকায়ন কাজ শীঘ্রই শুরু হওয়ার আশা ব্যক্ত করেন। শনিবার (৩১ আগষ্ট) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর এলজিইডি কর্তৃক ৩ কোটি ২৬ লাখ ৬২ হাজার টাকা ব্যায়ে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আটঘর-গড়গড়িকান্দি সড়কের উদ্বোধন ও কেউনবাড়ি বাজার উন্নয়নের ভিত্তি প্রস্থর এবং কেউনবাড়ি-লামা টুকের বাজার সড়ক উন্নয়নের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে কেউনবাড়ি বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপরোক্ত কথাগুলো বলেছেন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খান, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,

সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য এমেল মিয়া, পৌর কাউন্সিলার আবাব মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদ শাহ রুহেল, যুগ্ম সম্পাদ তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিল, নিজাম রনি। এর আগে পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান জগন্নাথপুর পৌর শহরের সুনামধন্য বিদ্যাপীঠ ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবী মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান মন্ত্রীকে উঞ্চ ফুলের শুভেচ্ছা জানান এবং সম্প্রতি বিদ্যালয়ে দ্বিতল ভবন অনুমোদন হওয়ায় বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিদর্শনকালে মন্ত্রী শিক্ষার্থীদের মেধাভিত্তিক শিক্ষার্জনের প্রতি গুরুত্বারোপ করে এক্ষেত্রে শিক্ষক অভিভাবকদের আরো বেশী সচেতন হওয়ার আহবান জানান। মন্ত্রী বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ সহ বিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 










