১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শ্বাশুড়ির মৃত্যু

  • Update Time : ০৯:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • / 1317

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে বউ-শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মেঘারকান্দি গ্রামের গিরীন্দ্র দাশের স্ত্রী সন্ধ্যা রানী দাশ (৬৮) বসত ঘরের লোহার গ্রীলের সাথে থাকা বিদ্যুতের তারে অসাবধানবশত বিদ্যুৎষ্পৃষ্ট হন। এসময় সন্ধ্যা রানীকে বাচাঁতে তার ছেলের বউ অন্তসত্বা সেবা রানী দাশ (২৩) শ্বাশুড়িকে বাঁচাতে জড়িয়ে ধরে। এতে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে বউ-শ্বাশুড়ি দু’জনই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবার ও আত্মীয় স্বজনরা তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। নিহতদের পরিবারের সদস্যরা জানান, পল্লী বিদ্যুতের সংযোগ লাইনের তার বসত ঘরের বারান্দায় লোহার গ্রীলের সাথে পেছানো ছিল। বিদ্যুতের তার সট হয়ে গ্রীলের সাথে বিদ্যুতায়িত হলে প্রথমে সন্ধ্যা রানী দাশ এবং পরে সেবা রানী দাশ বিদ্যুৎস্পৃষ্ট হন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে সন্ধ্যা রানী দাশ ও সেবা রানী দাশ এর হাসপাতালে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শ্বাশুড়ির মৃত্যু

Update Time : ০৯:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯