স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের অগ্রযাত্রা সারা বিশে^ প্রশংসিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলকে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান। তথ্য প্রযুক্তি সেবা একটি উন্নত রাষ্ট্রের মাইল ফলক উল্লেখ করে তিনি বলেন সিলেট বিভাগকে ডিজিটাল বিভাগে রূপান্তরিত করনে সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান আরো বলেন, জনসাধারণের সার্বক্ষনিক দ্রুত সেবায় ইতোমধ্যে ‘৩৩৩’ হটলাইন চালু করা হয়েছে। হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলার প্রাকৃতিক সম্পদ রক্ষনাবেক্ষনের মাধ্যমে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছেন। তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি ও সরকারি দপ্তর প্রধানদের সাথে ডিজিটাল জগন্নাথপুর বাস্তবায়ন কৌশল বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) মো: হারুন অর রশিদ। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজ আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান বিজন দেব, পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কোষাধ্যক্ষ মো: আব্দুল হাই প্রমূখ।

উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের তথ্য চিত্র প্রজক্টরের মাধ্যমে উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী। মতবিনিময় সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডা: শায়খুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, ওসি (তদন্ত) নব গোপাল দাস, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, হিসাব রক্ষন কর্মকর্তা পার্থ সারথী, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবোর জগন্নাথপুর আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আযাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, সমবায় কর্মকর্তা দিলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ দেব, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদত হোসেন ভুইয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রাজিব কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান, তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত, ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^জিৎ দাশ, উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার সহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ডিজিটাল সেন্টার ও গণশুনানী কক্ষের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ। এছাড়াও দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার ভুমি কার্যালয়, সদর ভূমি কার্যালয়, উপজেলা সদরের মডেল মসজিদ নির্মাণ প্রকল্প পরিদর্শন এবং আমাদের বিদ্যালয় আমাদের অহংকার, নিজেরাই করি সুন্দর ও পরিষ্কার কর্মসূচি ও মাদার্স এ্যাম্বুলেন্সের মাধ্যমে মোবাইল স্বাস্থ্যসেবা কার্যক্রম দর্শন করেছেন বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান পিএএ। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম কর্তৃক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন। অপরাহেৃ বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান পিএএ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধন, সততা স্টোর, মিড ডে মিল ও মাল্টিমিডিয়া ক্লাস পরিদর্শন করেন। পরে তিনি কুশিয়ারা নদীর ওপর দেড়শ কোটি টাকা ব্যায়ে সিলেট বিভাগের বৃহৎ রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতির বিষয় নিয়ে সেতুর নির্মাণকারী প্রতিষ্টানের প্রকৌশলীদের সাথে কথা বলেন। এসময় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: হারুন অর রশীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সহকারী কমিশনার ভুমি মো: ইয়াসির আরাফাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন।