০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা

  • Update Time : ০৭:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
  • / 807

স্টাফ রিপোর্টার:
উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইঁয়ার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও সর্বস্তরের নাগরিকদের অংশ গ্রহনে বাজারের প্রধান গলিতে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা জগন্নাথপুর ট্রাক সমিতির সভাপতি ফয়জুন্নুর কর্তৃক থানায় মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবী জানান। বক্তারা বলেন আফছর উদ্দিন ভুইঁয়া জগন্নাথপুর বাজার বণিক সমিতির একজন সৎ ও দক্ষ সভাপতি হিসেবে সুনাম রয়েছে। অন্যায় অবিচারের প্রতিবাদী হিসেবে উপজেলা ব্যাপী সুনাম রয়েছে। বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার সফল সভাপতি এবং সামাজিক ন্যায় বিচারক হিসেবে আফছর উদ্দিন ভুইয়ার সুনাম রয়েছে। মিথ্যা তথ্যে উপস্থাপন করে একজন সফল সভাপতি ও ব্যবসায়ীর সুনাম নষ্ট করার অপচেষ্টায় অভিযোগটি দায়ের করা হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ শীঘ্রই প্রত্যাহার করা না হলে ব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারনকে সাথে নিয়ে কঠোর কর্মসূচীর হুমকি দেয়া হয়। জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলার সাবেক প্যানেল মেয়র আবাব মিয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, বণিক সমিতির সাবেক সেক্রেটারী সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, ব্যবসায়ী শফিকুর রহমান লিলু, আব্দুল জব্বার, শশীকান্ত গোপ, মুজিবুর রহমান মুজিব, সাফরোজ ইসলাম, ছালিক আহমদ পীর প্রমূখ। জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিনয় ভূষন বণিক, আলা উদ্দিন, সুধাংশু শেখর রায় বাচ্চু, খোকন সূত্রধর, নজির আলী, শুকুর আলী ভুইয়া, হীরা মোহন দেব, ছুরত খান, মুস্তাফিজুর রহমান, বাজার তদারক কমিটির সাবেক সহ সেক্রেটারী জুনেদ আহমদ ভুইয়া সহ বিপুল সংখ্যক ব্যবসায়ী ও সর্বস্তরের নাগরিকবৃন্দ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা

Update Time : ০৭:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯