স্টাফ রিপোর্টার:
আর্ত মানবতার কল্যানে ব্রত নিয়ে প্রতিষ্টিত আযান ফাউন্ডেশন ইউকে অর্থায়নে জগন্নাথপুর পৌর শহরের ৫শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান মরহুম হারুনূর রশীদ হিরণ মিয়ার স্মৃতিকে জাগ্রত রাখতে প্রতিষ্টিত হারুনূর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সৌজন্যে ও আধুনিক চক্ষু হাসপাতাল সিলেটের সার্বিক সহযোগিতায় জগন্নাথপুর পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে আধুনিক চক্ষু হাসপাতাল সিলেটের ৪জন চক্ষু বিশেজ্ঞ চিকিৎসক সহ ৯জনের একটি টিম দিনব্যাপী নারী পুরুষ চক্ষু রোগীদের চিকিৎসা সেবায় ব্যবস্থাপত্র, বিনামূল্যে ঔষধ ও চশমা দেয়া হয়েছে। এছাড়াও বাছাইকৃত চোঁখে ছানি পড়া ৪০জন নারী পুরুষ রোগীদের অপরেশনের জন্য সিলেট আধুনিক চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল ১০টায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশী এবং দেশে অবস্থানরত দানশীল ব্যক্তিদের আর্ত মানবতার কল্যানে বিভিন্ন কার্যক্রমের প্রতি অভিনন্দন জানান। তিনি সমাজের কল্যাণকর কাজে প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহবান জানিয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আর্থিক সহযোগিতায় আযান ফাউন্ডেশন ইউকে কর্তৃক মহতী উদ্যোগের ভূয়শী প্রশংসা করে হারুনুর রশীদ হিরণ মিয়া স্মৃতি সংসদ এবং সিলেট আধুনিক চক্ষু হাসপাতালের সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান। জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও হারুনুর রশীদ হিরণ মিয়া স্মৃতি সংসদের সভাপতি ইকবাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, আযান এন্ড গেপ ফাউন্ডেশন ইউকে এর চেয়ারম্যান ফরহাদ মিয়া, সিলেট আধুনিক চক্ষু হাসপাতালের পরিচালক রমেশ চন্দ্র দাশ, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী সালা উদ্দিন ভুইয়া। জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুনূর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক শশীকান্ত গোপের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা কৃষক লীগের সভাপতি বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, আযান এন্ড গেপ ফাউন্ডেশন ইউকে এর সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, সদস্য জুবায়ের আহমদ, মিছবাহুল হক মাহবুব, মাহফুজ ইসলাম, জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, বাবু চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফারুক আলী, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সেক্রেটারী জুনেদ আহমদ ভুঁইয়া প্রমূখ। চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসক ছিলেন ডা: আব্দুর রহমান, ডা: শ্রীবাস চন্দ্র দাশ, ডা: তানজিম, ডা: গোলাম নূরানী আহমদ।