০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে গ্রামীণ ফোন কর্মীর ৫লাখ টাকা ছিনতাই ॥ গ্রেফতার-১

  • Update Time : ১১:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • / 739

স্টাফ রিপোর্টার:

জগন্নাথপুরে গ্রামীন ফোন ডিস্টিবিউটর কর্মীর ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী শেখ মো: আব্দুল খালেদকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ছিনতাইকারী খালেদ সিলেট মহানগরীর শাহপরান থানার ধলইপাড়া গ্রামের শেখ আব্দুল গণির ছেলে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় জগন্নাথপুর উপজেলার আঞ্চলিক মহা সড়কের কলকলিয়া ইউনিয়নের যুগলনগর মোড় এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। ছিনতাইয়ের শিকার গ্রামীণ ফোন জগন্নাথপুর উপজেলার ডিস্টিবিউটর কোম্পানীর মাঠকর্মী তুহিনুর রহমান জানান, বিভিন্ন এলাকা থেকে গ্রামীণ ফোনের ফ্লেক্্রী সহ নগদ অর্থ উত্তোলন করে কর্মস্থলে ফিরছিলাম। যুগলনগর মোড়ে পৌছা মাত্র ২টি মটর সাইকেল যোগে ৪জন ছিনতাইকারী আমাকে গতিরোধ করে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে আমার সাথে থাকা ডিস্টিবিউটর কোম্পানীর আদায়কৃত ৪ লাখ ৯৪ হাজার টাকা সহ মোট ৫লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজনদের সহযোগিতায় ছিনতাইকারীদের ধাওয়া করে এক পর্যায়ে ছাতক উপজেলার সিংচাপইর এলাকায় ছিনতাইকারী শেখ মো: আব্দুল খালেদকে আটক করতে সক্ষম হলেও অন্যান্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। ছিনিয়ে নেয়া টাকা উদ্ধার ও অন্যান্য ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে গ্রামীণ ফোন কর্মীর ৫লাখ টাকা ছিনতাই ॥ গ্রেফতার-১

Update Time : ১১:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯