০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হামলায় যুবলীগ নেতা আজমল হোসেন মিঠু আহত

  • Update Time : ১১:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • / 1507

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্টে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ মিনিবাস, সিএনজি, অটোরিক্সা মালিক সমিতির সভাপতি যুবলীগ নেতা আজমল হোসেন মিঠু(৩৫) হামলায় আহত হয়েছেন।

মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত আহত আজমল হোসেন মিঠুকে জগন্নাথপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সিএনজি-অটোরিক্সা শ্রমিকদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি অটোরিক্সা শ্রমিক সংগঠন পৌর শহরের পূর্বপাড় শ্রমিকদের নেতা জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খেজর সহ ৪/৫জনের একটি দল পৌর পয়েন্টের মোবাইর মার্কেটের সামনে যুবলীগ নেতা আজমল হোসেন মিঠু’র উপর হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৌর পয়েন্টে ছুটে আসেন। এদিকে আজমল হোসেন মিঠু হামলায় আহত হওয়ার খবর পেয়ে রানীগঞ্জ এলাকা থেকে শতাধীক সিএনজি-অটোরিক্সা শ্রমিক পৌর পয়েন্টে জড়ো হয়।

এসময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম সহ বিপুল সংখ্যক পুলিশ পৌর পয়েন্টে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মো.ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি তদন্ত নব গোপাল দাশ সহ পুলিশের এস আই, এ এস আই সহ বিপুল সংখ্যক পুলিশ ফোর্স পৌর পয়েন্ট এলাকায় অবস্থান নেন। এসময় রানীগঞ্জ থেকে ছুটে আসা শ্রমিকরা পৌর পয়েন্ট ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত যুবলীগ নেতা আজমল হোসেন মিঠু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পুনরায় পৌর পয়েন্টে পৌছে তার সমর্থক শ্রমিকদের শান্তনা দিয়ে পৌর পয়েন্ট ত্যাগ করেন।

পরে পুলিশ দল রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও সিলেটি বাস স্ট্যান্ড এলাকায় মটর সাইকেল মহড়া দিতে দেখা যায়। রাত সাড়ে ৯টায় পুলিশ পৌর পয়েন্ট ত্যাগ করেন।

প্রসঙ্গত, সিএনজি-অটোরিক্সা শ্রমিকদের আভ্যন্তরীন রোডে গাড়ী চলাচলকে কেন্দ্র করে প্রথমে রানীগঞ্জ এলাকার শফিকুল ইসলাম খেজরের পক্ষের এক শ্রমিক হামলায় আহত হলে এর প্রতিশোধে ক’দিন পূর্বে আজমল হোসেন মিঠুর পক্ষের এক শ্রমিককে হাসপাতাল রোডে বটেরতল এলাকায় মারধর করলে ওই শ্রমিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে হামলায় যুবলীগ নেতা আজমল হোসেন মিঠু আহত

Update Time : ১১:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯