স্টাফ রিপোর্টার:-
মাষ্টার মন্তেশ্বর আলী ইংলিশ ল্যাংগুয়েজ একাডেমীর আয়োজনে ইংলিশ ল্যাংগুয়েজ পরীক্ষা অনুষ্টিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত ইংলিশ ল্যাংগুয়েজ পরীক্ষায় সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট থেকে ১০ম শ্রেনীর সকল ছাত্রীরা অংশ গ্রহন করেন। আন্তর্জাতিক মানের ইংরেজী দক্ষতা অর্জনের লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার কর্তৃক তার পিতা মন্তেশ্বর আলীর নামে মাষ্টার মন্তেশ্বর আলী ইংলিশ ল্যাংগুয়েজ একাডেমী প্রতিষ্টা করে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। ইংলিশ ল্যাংগুয়েজ একাডেমীর পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী শিক্ষানুরাগী আবুল মনসুর সাব মিয়া, সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলী। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করেন জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার দিলোয়ার হোসেন, বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক আব্দুল আজিজ, জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জাহিদুল ইসলাম, প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্টাতা ট্রাস্টী আব্দুল নূর, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পরভীন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহমুদ আলী, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি খালেদ হোসেন, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য এবং কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সালা উদ্দিন মিঠু, সাবেক ইউপি সদস্য ছাদেকুর রহমান সাদেক, বিশিষ্ট শিক্ষানুরাগী দিলু মিয়া, সমাজসেবক শুকুর আলী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল কাদির, মাহবুবুর রহমান, রুহীন আহমদ প্রমূখ। পরীক্ষার সার্বিক পরিচালনায় ছিলেন সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।