স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় হিন্দু ধর্মালম্বী নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো: ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পৌর প্রকৌশলী স্বতীশ গোস্মামী, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খান, আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, কোষাধ্যক্ষ মো: আব্দুল হাই, যুগ্ম সম্পাদক অমিত দেব প্রমূখ। উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৩৫টি সার্বজনীন ও ৫টি ব্যক্তিগত সহ ৪০টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম বলেন, ৩৫টি পূজা মন্ডপের জন্য সাড়ে ১৭টন চাল সরকারি ভাবে বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি মন্ডপে ৫শ কেজি করে চাল দেয়া হবে। দূর্গোৎসব শান্তিপূর্নভাবে অনুষ্টানের লক্ষ্যে আইন শৃংখলাসহ সার্বিক বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়াও পূজা মন্ডপগুলোর যে কোন প্রকার আইন শৃঙ্খলা বিষয়ে ইউএনও মোবাইল নং ০১৭৩০-৩৩১১১৯ এসিল্যান্ড মোবাইল নং ০১৭৩০-৩৩১১২০ ওসি মোবাইল নং ০১৭১৩-৩৭৪৪২০ নাম্বারে তথ্য জানাতে হবে। এছাড়াও কোন রকম গুজব ছড়ানো এবং আইন শৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি হয় এমন সব কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য জনসাধারনের প্রতি আহবান জানানো হয়। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী দূর্গোৎসব উদযাপনে উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন শহরের যানজটমুক্ত রাখার লক্ষ্যে ব্যাটারি চালিত টমটম শহরে প্রবেশ করতে পারবেনা। মসজিদগুলোতে আযানের পূর্বে এবং পরে পূজামন্ডপ এলাকায় একটি নির্ধারিত সময়ে বাধ্য যন্ত্রের সূর এবং মাইক বন্ধ রাখতে হবে। পূজা মন্ডপ এলাকায় মন্ডপ কমিটির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে স্বেচ্ছাসেবীদের নির্ধারিত পোষাক, আইডি কার্ড প্রদান করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এক্ষেত্রে কু-চক্রি মহলের গুজবে বিভ্রান্ত না হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স সে লক্ষ্যে পূজামন্ডপ সহ সর্বত্র মাদকসেবীদের এবং বিক্রেতাদের প্রতিরোধে সকলকে স্বোচ্ছার হওয়ার আহবান জানিয়ে প্রতিটি পূজা মন্ডপে পরিদর্শন বহি রাখার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় পূজা মন্ডপের সভাপতি, সাধারন সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ সূত্রধর, বিভাষ দে, নিশী দাশ, নিখিল দাশ, শিবাজী কুমার দেব, নিউটন কুমার দেব, রেনু শর্মা, কবি রত্ন শর্মা, কাজল বণিক, সুজিত বৈদ্য, শ্রীকান্ত বৈদ্য, রিপন দাশ, প্রেমানন্দ দাশ, স্বপন বিশ্বাস, সাগর বৈদ্য, রাজন কুমার দাশ রঞ্জু, প্রান গোপাল দাশ নান্টু, বারিন্দ্র নম:সূদ্র, বাবু বিশ্বাস, চন্দ্রন দেব, রিপন চন্দ্র পাল, অনিল পাল, বাবলা পাল, কালি রঞ্জন দেবনাথ, ধীরেন্দ্র দেবনাথ, দীনবন্ধু রায়, মদন মোহন রায়, নরেশ শুক্লবৈদ্য, দীপক শুক্লবৈদ্য, প্রমোদ দেবনাথ, জীতেন দেবনাথ, জঞ্জেশ্বর সূত্রধর, ক্ষিপেশ রায়, সুধীর চন্দ্র দাশ, অধীর রঞ্জন দাশ, গনপতি দাশ, অনিল চন্দ্র দাশ, ধনেশ চন্দ্র রায়, কাজল চন্দ্র রায়, কৃপেশ চন্দ্র দাশ, অবনী মোহন চৌধুরী, ক্ষিরত তালুকদার, সুবল দাশ, রাধিকা রঞ্জন দাশ, সুব্রত দাশ চয়ন, অনিল চন্দ্র দাশ, সুভাষ দাশ, রানা বিজয় দাশ, রঞ্জিত কুমার দাশ, বকুল দাশ তালুকদার, কৃপেশ দাশ তালুকদার, কৃঞ্চ পদ দাশ, সুবোধ দাশ, অধীর সূত্রধর, অখিল সূত্রধর, নকুল সরকার, নিরানন্দ সরকার, সুরেশ, রাধা সরকার, সত্যেন্দ্র কুমার দাশ, লিটন কুমার দাশ, রামকৃঞ্চ সরকার, ঝরো সরকার, দিলু সরকার, অনূকূল সরকার, কেতকি রঞ্জন দেব, শ্রীবাস দেব, অনন্ত রায়, মিশন রায়, পরিতোষ চক্রবর্তী, দিবাংশু দাশ, রস রঞ্জন দেব, রবি দেব, নন্দ লাল দাস, প্রদীপ বৈদ্য।