জগন্নাথপুরে জেলা-উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কর্মশালা ও দ্বি-মাসিক সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার:

জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশেয়েটিভ কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা অবহিতকরন বার্ষিক পুষ্টি পরিকল্পনা খসড়া পর্যালোচনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির নিয়মিত দ্বি-মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়ায় কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্যে পরিচালনা সহায়িকা বিষয়ে সংক্ষিপ্ত ধারনা, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দায়িত্ব ও কর্তব্য বার্ষিক পুষ্টি পরিকল্পনা, খসড়া উপস্থাপন, ইউনিয়ন পরিষদ অধিদপ্তর ও এনজিও এবং বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়নের অভিজ্ঞতা ও পরবর্তী করনীয় শীর্ষক কর্মশালায় ফ্যাসিলিটেটর ছিলেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশেয়েটিভ কেয়ার বাংলাদেশ এর টেকনিক্যাল কর্মকর্তা শ্রী অরূপ রতন দাশ, মনিটরিং এন ইভালুয়্যাশন টেকনিক্যাল কর্মকর্তা রুমানা আফরোজ মীম।

পরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির নিয়মিত দ্বি-মাসিক সভায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *