সরকার গঠন করতে যাচ্ছে কনজারভেটিভ পার্টি : এমপি নির্বাচিত হয়েছেন ৪ ব্রিটিশ বাংলাদেশী কন্যা

মুহাম্মদ শাহেদ রাহমান , লন্ডন :
ব্রিটেনের নির্বাচনে প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি বিশাল ব্যবধানে এগিয়ে গেল। বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল দেখে বুঝা যাচ্ছে এককভাবে সরকার গঠন করার সব দ্বারও উম্মোচন হলো বরিস জনসনের কনজারভেটিভ পার্টির।

শুক্রবার ( ১৩ ডিসেম্বের ২০১৯) কুইনের সাথে সাক্ষাত করে পুনরায় ১০ ডাইনিং স্টিটে ফিরেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

এদিকে বৃহস্পতিবারের ব্রিটেনের জাতীয় নির্বাচনে এবার এমপি নির্বাচিত হয়েছেন ৪ ব্রিটিশ বাংলাদেশী কন্যা। তারা সবাই লেবার পার্টির হয়ে নির্বাচন করেছিলেন।
নিজ দল লেবার পার্টির ভরাডুবি হলেও চার বঙ্গকন্যা তাদের বিজয় ছিনিয়ে এনেছেন এই ঐতিহাসিক নির্বাচনে ।
বাংলাদেশী বংশোদ্ভূত বর্তমান এমপি রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হকের সাথে এবার নতুন আরেকজন আফসানা বেগমও এমপি নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ঐতিহাসিক নির্বাচনে। এই নির্বাচনে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রোশনারা পেয়েছেন ৪৪ হাজার ৫২ ভোট। টিউলিপ সিদ্দিক ২৮ হাজার ৮০, রূপা হক ২৮ হাজার ১শ ৩২ এবং এই প্রথমবারের মত নির্বাচিত এমপি আফসানা বেগম পেয়েছেন ৩৮ হাজার ৬শ ৬০ ভোট।

যে চারজন বঙ্গকন্যা নির্বাচিত হলেন :
রোশনারা আলী :
বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলী লন্ডনের বেথনাল গ্রিন ও বো আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ২০১০ সাল থেকে এই আসনে এমপি । তার নির্বাচনি এলাকাটি বো এন্ড বেথনাল গ্রিন ।

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক :
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ২০১৫ সাল থেকে লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ন আসন থেকে নির্বাচিত হয়ে আসছেন। এবং এবারও সেই আসন থেকেই নির্বাচিত হয়েছেন। প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকেই পার্লামেন্টের ভেতরে-বাইরে সাড়া ফেলতে সক্ষম হন ক্যামডেনের সাবেক এই কাউন্সিলর।

ড. রূপা আশা হক:
স্পষ্টবাদী হিসেবে পরিচিত আরেক ব্রিটিশ বাংলাদেশি রূপা আশা হক ২০১৫ সালে একই দল থেকে লন্ডনের ইলং সেন্ট্রাল ও একটন আসন থেকে নির্বাচিত হন।

আফসানা বেগম:
পুর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত লাইমহাউজ ও পপলার সংসদীয় আসনের লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন হন তিনি । তিনি পপলার লাইমহাউজ সিএলপির সাবেক সেক্রেটারী ও বর্তমান ভাইস চেয়ার।

আফসানা বেগমের পিতা প্রয়াত মনির উদ্দিনও ছিলেন একজন লেবার দেলের মেম্বার এবং টাওয়ারহ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র এবং কাউন্সিলার। পিতার অনুপ্রেরণায় আফসানা রাজনীতিতে আসেন। খুব অল্প সময়েই তিনি দলের ভেতর অবস্থান করে নিতে সক্ষম হন। আফসানা বেগমের আদি নিবাস বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামে।

উল্লেখ , নির্বাচনে বড় ব্যবধানে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি জয় পেলেও আটকাতে পারেনি এই চার বঙ্গকন্যাকে। নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছিল প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি এবং জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি। নির্বাচনে দুই দলের হয়ে যারা লড়ছেন, তাদের মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশি বংশোদ্ভূত।

সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, ৬৫০টি আসনের মধ্যে ৬৩৫টি আসনের ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৩৫৪টি আসন পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। এককভাবে সরকার গঠন করতে কনজারভেটিভদের প্রয়োজন ছিল ৩২০টি আসন। এখন পর্যন্ত কনজারভেটিভরা পেয়েছে মোট ভোটের ৪৩ শতাংশেরও বেশি ভোট।

অন্যদিকে, প্রধান বিরোধীদল লেবার পার্টি পেয়েছে ২০২টি আসন। এছাড়া, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) পেয়েছে ৪৭টি আসন এবং অন্য আরও তিনটি দল ৩২টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *