০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ পার্লামেন্টে রোশনারা আলীর পথে বিজয়ী জগন্নাথপুরের আপসানা

  • Update Time : ১১:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
  • / 1170

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন ( যুক্তরাজ্য ) :

ব্রিটেনে নির্বাচনের বেসরকারী ফলাফল অনুযায়ী দেখা গেছে সরকার গঠনে কনজারভেটিভ পার্টি।
বিরোধী দল লেবার পার্টির চরম ভরাডুবির মধ্যেও দলটির প্রার্থী আফসানা ৩৮ হাজার ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হন। প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়িয়ে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
এ আসনটিতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কনজারভেটিভ প্রার্থী শন ওক। তিনি পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট।

তার বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের
পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপির সংখ্যা বেড়ে হলো চারজন। এ চার বিজয়ীরা হলেন রোশনারা আলী এমপি,
টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, ড. রুপা হক ও সর্বশেষ নতুন চমক দেখালেন লন্ডনে বেড়ে ঠা জগন্নাথপুরের মেয়ে আপসানা বেগম। বাংলাদেশি বাঙালি অধ্যুষিত বারা অব টাওয়ার হ্যামলেটস এলাকার পপলার অ্যান্ড লাইমহাউস আসনটিতে আফসানার বিজয়ে আবারো প্রমাণিত হলো এটি লেবার দলের নিরাপদ আসন ।

প্রায় দুই দশক ধরে এ আসনে এমপি ছিলেন লেবার দলের জিম ফিটজপেট্রিক। চলতি বছরের শুরুর দিকে তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন।
তখন অনেকটা চমক দেখানোর মতো করে আসনটিতে মনোনয়ন পেলেন বাঙালি তরুণী আপসানা বেগম। পুর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত লাইমহাউজ ও পপলার সংসদীয় আসনের লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন হন তিনি । তিনি পপলার লাইমহাউজ সিএলপির সাবেক সেক্রেটারী ও বর্তমান ভাইস চেয়ার।

আপসানা বেগমের পিতা প্রয়াত মনির উদ্দিনও ছিলেন একজন লেবার দেলের মেম্বার এবং টাওয়ারহ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র এবং কাউন্সিলার। পিতার অনুপ্রেরণায় আফসানা রাজনীতিতে আসেন। খুব অল্প সময়েই তিনি দলের ভেতর অবস্থান করে নিতে সক্ষম হন।
আফসানা বেগমের আদি নিবাস বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামে। উল্লেখ্য পূর্ব লন্ডনের প্রথম ব্রিটিশ বাঙালি বাংলাদেশী এবং ব্রিটিশ পার্লামেন্টে তথা হাউজ অব কমন্সে প্রথম ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রোশনারা আলীর পথে এবার প্রথমবারের মতো জাতীয় ইলেকশনে দাঁড়িয়ে বিজয়ী হলেন আপসানা বেগম।

Please Share This Post in Your Social Media

ব্রিটিশ পার্লামেন্টে রোশনারা আলীর পথে বিজয়ী জগন্নাথপুরের আপসানা

Update Time : ১১:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯