মোঃআব্দুল হাই::
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস বর্নাঢ্য আয়োজন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ডিসেম্বর)প্রত্যুষে উইমেন্স কলেজ, উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক এবং এলাকার শিক্ষানুরাগী জনপ্রতিনিধি, গণ্যমান্য বক্তিবর্গ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো মহান বিজয় দিবস উদযাপনকে ঘিরে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজয়ের লাল-সবুজে বর্ণিল সাজে সাজানো হয় কলেজ ক্যাম্পাস। সেই সাথে শিক্ষার্থীরাও লাল সবুজের আদলে পোষাক পড়ে বিজয়ের উল্লাসে মেতে উঠেন। বিজয় উৎসবে পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ছাড়াও ইউনিয়নের ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে শিশু কিশোরদের মিলন মেলায় পরিণত হয়। কলেজ ক্যাম্পাসে প্রথমবারের মতো বিজয় দিবস উদযাপনে বেশি খুশি হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। দুপুরে কলেজ মাঠে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী সিরাজুল হক মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত মহান বিজয়ে বাংলার বীর সেনানীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। পাটলী উইমেন্স কলেজ প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতার জন্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ সহ কলেজ প্রতিষ্ঠার সাথে জড়িত সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমেদ। পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও কলেজের ইংরেজি প্রভাষক মির্জা মওদুদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজি লালা মিয়া, উইমেন্স কলেজের সদস্য আছাদুর রাজা চৌধুরী, জসিম উদ্দিন ফারুক মেম্বার, জগন্নাথপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এডভোকেট শাহজাহান সিরাজ, দৈনিক ইত্তেফাক ও এনটিভি ইউকের জগন্নাথপুর প্রতিনিধি মোঃ আব্দুল হাই প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ওয়াহিদুর রাজা, ইউপি সদস্য ছায়াদ মিয়া, ইউপি সদস্য আবু শাকের, ইউপি সদস্য রুজিনা বেগম, লক্ষি রাণী, পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের আইসিটি প্রভাষক শফিউল করিম, বাংলা প্রভাষক মো. মিজান আহমেদ, বাংলা প্রভাষক শিলা বেগম, পৌরনীতি প্রভাষক ফারিয়া আক্তার, সমাজকর্ম প্রভাষক জাকির খাঁন, ইসলামের ইতিহাস প্রভাষক সারজিনা বেগম, অর্থনীতি প্রভাষক তামান্না শারমিন চৌধুরী, ইসলাম শিক্ষা প্রভাষক শিহাব উদ্দিন, চানপুর সাতহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত কান্তি দাশ, কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র নাথ, উপজেলা যুবলীগ নেতা রাসেল চৌধুরী সহ কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য, অভিভাবক, এলাকার সর্বস্তরের নাগরিক বৃন্দ।