জগন্নাথপুরে অভিবাসী দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার::
“দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই-মেলে‘‘ পতিপাদ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার ( ১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব , যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খান, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল হক শেরীন , পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মখলুছ মিয়া, দৈনিক মানবজমিন প্রতিনিধি শংকর রায়,দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, দৈনিক ইত্তেফাক ও এনটিভি ইউকের জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল হাই প্রমূখ। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার , কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা সহকারি প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক , রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেযারম্যান শহিদুল ইসলাম রানা, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া , উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মুখলেছুর রহমান , যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ , সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ , সমবায় কর্মকর্তা দিলোয়ার হোসেন , জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত , উপ-সহকারি প্রকৌশলী (পিআইও)সাইফুদ্দিন খান, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা সুমন শুক্লবৈদ্য ,আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান,জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া ,মহিলা অফিসের প্রশিক্ষক উনু মিয়া, উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *