০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নে আওয়ামী লীগের ১২ প্রার্থী::সভায় দলীয় প্রার্থীর তালিকা সিদ্ধান্ত হয়নি

  • Update Time : ০৮:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
  • / 1011

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশিদের নিয়ে প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য ১৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষনা করেন।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রশিদ ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, যুক্তরাজ্যের মীডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা আওয়ামী লীগের সদস্য আকমল খান, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য মাহতাব উল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, যুক্তরাষ্ট্র প্রবাসি আওয়ামী লীগ নেতা আব্দুস শহীদ ইব্রাহিম, জগন্নাথপুর পৌরসভার মেয়র প্রয়াত আব্দুল মনাফের জৈষ্ঠ্য ছেলে আবুল হোসাইন সেলিম, পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসি সামছুল ইসলাম রাজন, যুক্তরাজ্য প্রবাসি আওয়ামী লীগ নেতা ইকবাল এম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম আবু তাহিদ , আওয়ামী লীগ নেতা শাহ নুরুল করিম।

এরমধ্যে শাহ নুরল করিম প্রার্থীতা প্রত্যাহার করে নেন। সভায় ১৩ জন প্রার্থীর মধ্যে ১১ জন উপস্থিত থেকে তাদের প্রার্থীতা ঘোষনা করেন। এদিকে দলে একাধিক প্রার্থী থাকায় সভা থেকে সম্ভাব্য প্রার্থীদের সমঝোতার জন্য সময় বেধে দেয়া হলেও সম্ভাব্য প্রার্থীরা সমঝোতা বৈঠকে বসলেও কেউ কাউকে ছাড় দিতে রাজি হননি।

বিষয়টি বাছাই সভায় সম্ভাব্য প্রার্থীরা জানালে সভা থেকে সিদ্ধান্ত দেয়া হয় এবিষয়ে পরে সিদ্ধান্ত দেয়া হবে। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান, ১২ থেকে ১৩ জন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশি। এজন্য এ মুর্হুতে সিদ্ধান্ত হয়নি। তবে সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়ের সাথে আলোচনার পর আমরা জেলা কমিটির নিকট দলীয় প্রার্থী মনোনয়নের জন্য নাম পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নে আওয়ামী লীগের ১২ প্রার্থী::সভায় দলীয় প্রার্থীর তালিকা সিদ্ধান্ত হয়নি

Update Time : ০৮:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০