০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ জুয়ারী গ্রেফতার

  • Update Time : ০৮:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
  • / 1464

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার তাদেরকে আদলতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আরশ আলী (৩০), একই গ্রামের এলিম উল্লার ছেলে ফারুক মিয়া (৩২), রায়হান মিয়ার ছেলে আব্দুল মনাফ (৩৫) ও আব্দুল আলীর ছেলে সাবু মিয়া (৩৫)।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ পাইলগাঁও এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয় ।

এসময় নগদ টাকা ও তাস জব্দ করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ জুয়ারী গ্রেফতার

Update Time : ০৮:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০