স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাঙ্গালীদের এখন মাথা উচুঁ করে দাঁড়াবার সময় । প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহা জাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন আগামীতে লন্ডন থেকে বেশি সুযোগ এই দেশেই হবে । তিনি শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে উল্লেখ করে বলেন, গ্রামের পিছিয়ে পড়া মানুষের উপকার হয় এমন প্রকল্পের জন্য সরকারের কাছে অর্থের অভাব নেই।
সরকারের সক্ষমতা রয়েছে তাই জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করতে সরকার আগ্রহী। তিনি জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের শিক্ষা গবেষণা কেন্দ্রের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ঠ প্রকল্প গ্রহণ করার কথা উল্লেখ করে বলেন, পিছিয়ে পড়া ছেলে মেয়েদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে প্রকল্প গ্রহন করলে সরকার পাশে থাকবে। শিক্ষাসহ এলাকার কল্যানমূলক কাজে সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের অবদান অত্যান্ত প্রশংসনীয় উল্লেখ করে মন্ত্রী ব্রিটিশ- বাংলা এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টি বৃন্দের প্রতি অভিনন্দন জানান ।
পরিকল্পনামন্ত্রী আজ শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ফাজিল মাদরাসা ক্যাম্পাসে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২০তম মেধা বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এম নুর এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী হাসনাত আহমেদ চুনুু ও সাবেক জেনারেল সেক্রেটারী মুজিবুর রহমান মুজিবের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন,

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। স্বাগত বক্তব্য রাখেন, ইসহাকপুর পাবলিক হাই স্কুলের সভাপতি জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আকমল খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের অন্যতম ট্রাস্টি নুরুল হক লালা মিয়া, ট্রাস্টের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারী মুহিব চৌধুরী, সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মিয়া,
ভাইস চেয়ারম্যান ড. সানাওয়ার ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম এ কাদির, ভাইস চেয়ারম্যান খান জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান রফিক মিয়া, ট্রাস্টি যুক্তরাজ্যের সিবিক মেয়র অফ ক্রয়ডন কাউন্সিলর হুমায়ুন কবির, টাওয়ার হ্যামল্টেসের ডেপুটি স্পিকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন, ট্রাস্টি ইকবাল এম হোসাইন, ট্রাস্টি আব্দুল হাই আজাদ, ইলিয়াস আহমদ, ট্রাস্টি কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, ট্রাস্টি পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, পাইলগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আলী আফজল,

সাবেক ট্রেজারার আলফাজুর রহমান জাকির, সোবা মিয়া, বকুল আব্দুল সবুর , ট্রাস্টি আব্দুস সত্তার, জগন্নাথপুর পৌরসভার প্রয়াত মেয়র আলহাজ আব্দুল মনাফের জ্যৈষ্ঠ ছেলে আবুল হোসাইন সেলিম প্রমুখ। পরে সাত শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ২৫ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে উচ্চ শিক্ষার জন্য ১৫ জনকে এককালীন নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। এদিকে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২০তম মেধা বৃত্তি বিতরণী অনুষ্ঠানকে ঘীরে যুক্তরাজ্য থেকে আসা ট্রাস্টের প্রতিনিধি দল এবং উপজেলার প্রাথমিক মাধ্যমিক ও মাদরাসার শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসব মূখর পরিবেশের সৃষ্ঠি হয় ।

ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা শিক্ষানুরাগী এম এ কাদির কর্তৃক পুরো উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুষ্ঠান স্থলে যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিস দেয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত হয়েছেন। এছাড়াও বর্ণিল সাজে সাজানো হয় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান খান জয়নাল আবেদীন কর্তৃক প্রতিষ্ঠিত ইসহাকপুর আল-জান্নাত ইসলামিক ইনস্টিটিউট ফাজিল মাদরাসা ক্যাম্পাস । দুপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান অনুষ্ঠানস্থলে এসে পৌছলে ট্রাস্টের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা মন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান। অত্যান্ত আনন্দ মূখর পরিবেশে বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় ।