১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা

  • Update Time : ০৭:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
  • / 759

স্টাফ রিপোর্টার::
ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় জগন্নাথপুরে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ উপলক্ষে উপজেলা পরিষদের রাধারমণ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,

উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ ,জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায় প্রমূখ। সভায় জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তারা ভোটার তালিকায় নাম অন্তরভূক্তি করণের আহবান জানান। এদিকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক বিভিন্ন প্রচার পত্র বিলি করেন।

নতুন ভোটার হতে যা যা করণীয় প্রচারপত্রে উল্লেখ করা হয় , ১. ডিজিটাল জন্ম নিবন্দন সনদপত্রের সত্যায়িত ফটোকপি

২. নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি ৩. চেয়ারম্যান প্রত্যয়ন এই মর্মে যে, এই ব্যাক্তি বাংলাদেশের কোথায় ভোটার হয় নাই ৪. পিতামাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি

৫. বৈবাহিক অবস্থার ক্ষেত্রে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ৬. ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ৭. প্রবাসীদের ক্ষেত্রে পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি ৮. রক্তের গ্রæপ সংযোজনের ক্ষেত্রে মেডিকেল সনদপত্রের সত্যায়িত ফটোকপি

৯. আবেদন ফরমের ৪০,৪১ ও ৪২ নম্বর পয়েন্ট যথাক্রমে স্থানীয় মেম্বার / মহিলা মেম্বার এর নাম , এনআইডি নম্বর ও স্বাক্ষর নিয়ে আসতে হবে ১০. আবেদন ফরমের ৩৪ ও ৩৫ নম্বর পয়েন্টে যথাক্রমে সনাক্তকারী হিসাবে নিকট আত্মীয় এর এনআইডি নম্বর ও স্বাক্ষর নিয়ে আসতে হবে।

উপরোক্ত কাগজপত্র সহ আবেদন ফরম নিজ দায়িত্বে পূরণ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। অফিস কর্তৃক মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ছবি তোলার নির্দিষ্ট তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা

Update Time : ০৭:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০