করোনা ভাইরাস::জগন্নাথপুর বাজারে ক্রেতাদের ঢল,বেশি দামে বিক্রি,ভ্রাম্যমান আদালতের অভিযান ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার::
আজ বৃহস্পিতবার সকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকলেও দুপুরের আগেই হঠাৎ করে অস্তির হয়ে উঠে পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুরের বাজার। আজ বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুর বাজারে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেশি দামে পেঁয়াজসহ দ্রব্য বিক্রির করার দায়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায় করা ব্যবসা প্রতিষ্ঠান গুলো হচ্ছে হাবিব স্টোর ১০ হাজার টাকা, রিয়ান স্টোর ২০ হাজার টাকা, বাউধরণ স্টোর ১০ হাজার টাকা , সিরাজ মিয়া ৫ হাজার টাকা , জুবায়ের ৫ হাজার টাকা , শংকর রায় ৫ হাজার টাকা ও শ্যামপদ ৫ হাজার টাকা। ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: ইয়াসির আরাফাত জানান,

করোনা ভাইরাস পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মাস্ক, চাল, পেঁয়জসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বাড়াচ্ছে এমন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় সাতটি দোকান থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। ক্রেতা ও স্থানীয়রা জানান, করোনাভাইরাসের প্রার্দুভাব বাড়তে থাকায় জগন্নাথপুরে হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায়।

সকাল ১০টায় দিকে জগন্নাথপুর বাজারে প্রতি কেজি পেঁয়াজ খুচরা মূল্যে বিক্রি হয়েছে ৪০ টাকা দরে ,দুপুর ১২ টা থেকে ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।। একইভাবে ১৫ টাকা মূল্যের প্রতিকেজি আলু ২০ থেকে ২৫টা দরে বিক্রি হয়। ৫০ কেজি চালের বস্তায় ১৭০০ টাকা থেকে ২০০০ টাকায় মূল্যে প্রতি বস্তা বিক্রি হচ্ছে। এদিকে আজ সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ক্রেতাদের ঢল নামে। নিত্য প্রয়োজনীয় পূণ্যে মজুদ করতে কোনো কোনো লোক বেশি করে পূণ্য ক্রয় করেছেন।

বাজারে আসা মধ্যবিত্ত ক্রেতা তৌরিছ মিয়া জানান, সকালের দিকে বাজারে খাদ্যদ্রব্যের মূল্য স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বাজারে ক্রেতা বাড়ার সাথে সাথে আলু পেয়াঁজ, চালের দাম বেড়ে যায়। দ্রæত প্রশাসনিক তদারকি না হলে তীব্র সংকট দেখা দেবে দ্রব্যে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, বাজার স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *