চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে আলোচনাসভা

স্টাফ রিপোর্টার::
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিববর্ষ“ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার সন্ধ্যায় চিলাউড়া বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের টানা দ্বিতীয় বারের নির্বাচিত সভাপতি আলহাজ আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ হারুন রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সমাজসেবক শিক্ষানুরাগী জিল্লুর রশীদ লিল,উপজেলা আওয়ামী লীগের সদস্য চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আরশ মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ঠ সমাজসেবক শাহিদুল ইসলাম বকুল,আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী হাজি আরজু মিয়া ।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সমাজকর্মী শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল গফুরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা পল্লী কবি আলতাব আলী, ইউনিয়ন যুবলীগ নেতা সমাজকর্মী ব্যবসায়ী রফিকুল ইসলাম তাজ , ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: হানিফ উল্ল্যা সহ আরো অনেকে। পরে কেক কেটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আনন্দ মূখর পরিবেশে উদযাপন করা হয় । এদিকে মুজিববর্ষ উপলক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার উদ্যোগে বর্ণিল সাজে সাজানো হয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সহ আশপাশ এলাকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *